বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে লালু সভাপতি নয়ন সাধারণ সম্পাদক

S M Ashraful Azom
বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে লালু সভাপতি নয়ন সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়া প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু সভাপতি ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম নয়ন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৯৯ জন ভোটারের মধ্যে ১৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২১টি পদের মধ্যে দপ্তর সম্পাদক পদে শফিউল আযম কমল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে আব্দুল মোত্তালিব মানিক, জিএম ছহির উদ্দিন সজল, নাজমুল হুদা নাসিম, যুগ্ম সম্পাদক পদে মাসুদুর রহমান রানা, এস এম কাওছার, কোষাধ্যক্ষ পদে আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জেএম রউফ, ক্রীড়া সম্পাদক পদে জাফর আহমেদ মিলন, পাঠাগার সম্পাদক পদে সাইফুল ইসলাম নির্বাচিত হন। এছাড়াও কার্যনির্বাহি সদস্যর ৯টি পদে আমজাদ হোসেন মিন্টু, আব্দুস সালাম বাবু, আব্দুর রহিম, তোফাজ্জল হোসেন, সাজ্জাদ হোসেন পল্লব, সবুর আল মামুন, রেজাউল হাসান রানু, সাজেদুর রহমান সিজু  মেহেরুল সুজন বিজয়ী হন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন মিন্টু রাতে এ ফলাফল ঘোষণা করেন।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক, বগুড়া
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান