গাইবান্ধায় ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রির সাথে জড়িত এক যুবককে গ্রেফতার

S M Ashraful Azom
গাইবান্ধায় ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রির সাথে জড়িত এক যুবককে গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটস অ্যাপের মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারণার সাথে জড়িত মোঃ শাওন মন্ডল (১৯) সোমবার সকালে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শাওন মন্ডল গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের নরেঙ্গাবাদ গ্রামের আব্দুস সামাদের ছেলে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার শাওন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে চলমান এসএসসি পরীক্ষা ২০১৯ এর ভূয়া প্রশ্নপত্র বিতরণের নামে প্রতারণা করে আসছিল।

ভূয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক গ্র“প, পেজের সক্রিয় সদস্য এ্যাডমিন হিসেবে শাওন দায়িত্ব পালন এবং বিভিন্ন লোকজনকে প্রতারণার উদ্দেশ্যে প্রলুব্ধ করতো।

সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটস অ্যাপের  বিভিন্ন গ্র“পের সাথে যোগাযোগ রক্ষা করতো এবং বিকাশে অর্থ লেনদেন করতো। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় শাওন তার কর্মকান্ডের কথা স্বীকার করে।

গ্রেফতার শাওনকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান