ইসলামপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

S M Ashraful Azom
ইসলামপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে পারিবারিক কলহে ইয়াসমিন আক্তার রিমা (২৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার পাথর্শী ইউনিয়নের পূর্ব পাথর্শী মোজাআটা গ্রামের ইমরুল হাসান আলমের স্ত্রী এবং দেওয়ানগঞ্জ উপজেলার চর ভবসুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। শুক্রবার গভীর রাতে পাশের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে জানাগেছে।

নিহত রিমার বাবা ইসমাইল হোসেন জানান, তার মেয়ে আগে থেকেই একটু রগচটা ছিলো। রাতে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছে।

পাথর্শী ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল নিহতের স্বামীর বক্তব্য অনুযায়ী জানান, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে একান্ত পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। গভীর রাতে স্বামী ইমরুল হাসান আলম ঘুমিয়ে পড়লে স্ত্রী ইয়াসমিন আক্তার রিমা পাশের কক্ষে ঘরের ধর্নার সাথে গলায় উড়না জড়িয়ে আত্মহত্যা করে। শনিবার এলাকাবাসী থানায় খবর দিলে ইসলামপুর থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

ইসলামপুর থানার ওসি (তদন্ত) মোঃ আনছার উদ্দিন জানান, নিহতের বাবার বক্তব্য মোতাবেক থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান