গৃহবধু মমতাজ বেগমকে ধর্ষনের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

S M Ashraful Azom
গৃহবধু মমতাজ বেগমকে ধর্ষনের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর খোলাহাটী ভোলার বাজার এলাকার মমতাজ বেগম নামে এক গৃহবধু ধর্ষিত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ এবং ওই ঘটনার সাথে জড়িত ধর্ষক ইদুল মিয়া ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সোমবার স্থানীয় ভোলার বাজারে ঘন্টাব্যপী এ মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করেন এলাকাবাসী।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, খোলাহাটী ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, মাছুম হক্কানী, সোহেল রানা, আতাউর রহমান প্রমুখ। বক্তারা বলেন, গৃহবধু মমতাজ বেগমের ধর্ষক ইদুল ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান