ধর্ষন চেষ্ঠার অভিযোগে শিক্ষকের ফাঁসীর দাবীতে গোবিন্দগঞ্জে মানববন্ধন

S M Ashraful Azom
ধর্ষন চেষ্ঠার অভিযোগে শিক্ষকের ফাঁসীর দাবীতে গোবিন্দগঞ্জে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষন চেষ্ঠার অভিযোগে গ্রেফতার হওয়া সাহেবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কয়ার কোচিং সেন্টারের পরিচালক জুলফিকার সরকার বেলজিয়ামের বিচার  ও ফাঁসীর দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি’র আয়োজনে ঢাকা-দিনাজপুর সড়কের কাটামোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।

এ সময় ওই শিক্ষক ও পরিচালকের বিচার ও ফাসীর দাবী জানিয়ে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির আহবায়ক আব্দুল মোতিন মোল্লা, যুগ্ম আহ্বয়ক মোয়াজ্জেম হোসেন উপজেলা সিপিবি’র সভাপতি তাজুল ইসলাম, বাসদ নেতা রফিকুল ইসলাম রফিক, জেডিসি সভাপতি আইয়ুব হোসেন, ক্ষেতমজুর সমিতির নেতা আলী আসগর, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামীম রেজা মন্টু, সেচ কমিটির নেতা আবুল কাশেম, জান্নাতুল ফেরদৌস হাসি, যৌন নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর মা খাদিজা বেগম প্রমূখ।

বক্তারা বলেন, গ্রেফতার হওয়া ওই শিক্ষককে বাঁচাতে  পুলিশ নানা ধরনের অপকৌশলে লিপ্ত। তাদেরকে  এপথ থেকে ফিরে এসে সুষ্ঠু তদন্তের মাধ্যমে লম্পট শিক্ষককে বিচারের মুখোমুখি করা হোক। তা না হলে বৃহত্তর কর্মসূচীর মাধ্যমে এর সমুচিত জবার দেয়া হবে। তারা শিশুর প্রতি এই অন্যায়কারী শিক্ষককে ফাঁসীর দাবী জানান।

 উল্লেখ্য গত ৮ ফেব্রয়ারী উপজেলার শিয়ালগাড়ায় অবস্থিত স্কয়ার কোচিং সেন্টারের পরিচালক বেলজিয়াম তার কোচিং এর পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টার সময় স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে পুলিশে দেয়। সে সাহেবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান