সখীপুরে সরকারি জমির মাটি কাঁটায় ইউপি সদস্যকে অর্থদন্ড

S M Ashraful Azom
সখীপুরে সরকারি জমির মাটি কাঁটায় ইউপি সদস্যকে অর্থদন্ড
সেবা ডেস্ক: টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার হাতিবান্ধা এলাকায় সরকারি জমি থেকে মাটি কাটার অভিযোগে এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল ৯ফেব্রুয়ারী শনিবার বিকেলে সখীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা জান্নাত তাহেরা এ অর্থদন্ড আদায় করেন।

জানা যায়, উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আরিফ হোসেন অবাধে বেকু দিয়ে মাটি কেটে সরকারি সম্পদের অপব্যবহার করছে। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা ওই এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য মোহাম্মদ আরিফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা বলেন, সরকারি জমি থেকে মাটি কাটার দায়ে স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান