সাঁওতাল হত্যাকারীদের শাস্তির দাবিতে গোবিন্দগঞ্জে আদিবাসী সমাবেশ

S M Ashraful Azom
সাঁওতাল হত্যাকারীদের শাস্তির দাবিতে গোবিন্দগঞ্জে আদিবাসী সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের জয়পুর গ্রামে গতকাল রোববার সকালে সাহেবগঞ্জ বাগদা ফার্মে সাঁওতাল হত্যা, সাঁওতাল গ্রামে অগ্নিসংযোগ, হামলা, লুটপাটকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জয়পুর গ্রামে এক আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন ও জনউদ্যোগ এই কর্মসূচীর আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র জেলা সভাপতি মিহির ঘোষ, সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সিপিবি উপজেলা সভাপতি তাজুল ইসলাম, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, আদিবাসী নেতা সুফল হের্মরম, আদিবাসী নেত্রী অলিভিয়া হের্মরম, প্রিসিলা মুর্মু, সমাজকর্মী আহাদুজ্জামান রিমু, মাসুদ হাসান, বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, আদিবাসী নেতা গণেশ মুর্মু প্রমুখ।

সমাবেশে বক্তারা সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, হামলা, লুটপাটকারীকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। সেইসাথে আদিবাসিরা তাদের বাপ-দাদার ভিটায় তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ অপরাধের সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনারও দাবি জানান।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান