জামালপুরে সম্মিলিত কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

S M Ashraful Azom
জামালপুরে সম্মিলিত কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশ

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুর শহরের গেইটপার এলাকায় প্রস্তাবিত রেলওয়ে ওভারপাস নির্মানের সিন্ধান্ত হওয়ায় দুই সহস্রাধিক দোকান কর্মচারী বেকার হতে চলেছে। ক্ষতিগ্রস্থ  কর্মচারীদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে “সম্মিলিত কর্মচারী ঐক্য পরিষদের” উদ্যোগে মঙ্গলবার রাতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মনোয়ারা সিনেমা হলের সামনের মাঠে দুই হাজার দোকান কর্মচারী ঘন্টা ব্যাপী এ সমাবেশ করে।

সম্মিলিত কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোঃ নাছিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ আহমেদ, প্রচার সম্পাদক মোঃ রমজান আলী ও কার্যকরী কমিটির সদস্য মোঃ আলামিন প্রমূখ।

ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের আওতাধীন রেলওয়ে ওভারপাস নির্মাণ পরিকল্পনা চুড়ান্ত পর্যায়ে। কিন্তু ওভারপাস নির্মাণ বাস্তবায়ন হলে শহরের ফায়ার সার্ভিস অফিস হতে জিগাতলা পর্যন্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকবে। এ সময়ে প্রায় দুই হাজার কর্মচারী বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করবে। তাই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারের কাছে  ক্ষতিপূরণের দাবি জানান তারা।


⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান