কালিহাতীতে জাতীয় গ্রন্থাগার দিবসের দ্বিতীয় বর্ষ পালিত

S M Ashraful Azom
কালিহাতীতে জাতীয় গ্রন্থাগার দিবসের দ্বিতীয় বর্ষ পালিত
মনির হোসেন, কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় গ্রন্থাগার দিবসের দ্বিতীয় বর্ষ পালিত হয়েছে।

এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসন ও কালিহাতী সাধারন পাঠাগারের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাধারন পাঠাগারের সামনে গিয়ে শেষ হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, কালিহাতী কলেজের অধ্যাপক জহুরুল হক বুলবুল ও জিল্লুর রহমান, কালিহাতী সাধারন পাঠাগারের কার্যনির্বাহী পরিষদের সদস্য গোবিন্দ চন্দ্র সাহা প্রমূখ।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন, কালিহাতী সাধারন পাঠাগারের আজীবন সদস্য ও উপজেলা পরিষদের সিএটু আবুল কালাম আজাদ।

এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারী বাংলাদেশে প্রথম জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়।


⇘সংবাদদাতা: মনির হোসেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান