উপজেলা নির্বাচনে কাজিপুরে চূডান্ত মনোনয়ন পেলেন খলিলুর রহমান সিরাজী

S M Ashraful Azom

উপজেলা নির্বাচনে কাজিপুরে চূডান্ত মনোনয়ন পেলেন খলিলুর রহমান সিরাজী

কাজিপুর প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুরে মনোনয়ন পেলেন  উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী। তৃণমূলের ভোটে জয়লাভের পর এবার পেলেন চূড়ান্ত মনোনয়ন।

 শনিবার কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত তালিকায় তিনি মনোনীত হয়েছেন।

এদিকে নাম ঘোষিত হবার পরেই কাজিপুরের নেতাকর্মিদের মধ্যে নির্বাচনি ইমেজ তৈরি হয়েছে। তৃণমূলের ভোটে বিজয়ী হওয়ার পরে থেকেই খলিলুর রহমান সিরাজী কাজিপুরের চর-বিড়া সর্বত্র গণসংযোগ করে সাধারন মানুষের মন জয় করার চেষ্টা করেন। শনিবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ‘নেতা মোহাম্মদ নাসিম ও তানভীর শাকিল জয়ের আশীর্বাদে কাজিপুরবাসী  বাসী আমাকে ভালোবেসে যে স্থানে নিয়ে এসেছে আমি যথাসাধ্য চেষ্টা করবো তাদের ভালোবাসা যেন চিরদিন টিকিয়ে রাখতে পারি।’ এসময় তিনি উপজেলার সাধারণ মানুষকে তার পাশে থাকার অনুরোধ জানান।


⇘সংবাদদাতা: কাজিপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান