বকশীগঞ্জে র‌্যাব-ওষুধ প্রশাসনের ভেজাল বিরোধী অভিযান

S M Ashraful Azom
বকশীগঞ্জে র‌্যাব-ওষুধ প্রশাসনের ভেজাল বিরোধী অভিযান
বকশীগঞ্জ সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে মেয়াদোর্ত্তীণ ওষুধ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব ও ওষুধ প্রশাসন।

২০ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। জামালপুর র‌্যাব-১৪ ও ওষুধ প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।

অভিযানে মেয়াদোর্ত্তীণ ওষুধ, যৌন উত্তেজক ট্যাবলেট, লাইসেন্স না থাকা, অনুমোদনহীন কোম্পানীর ওষুধ বিক্রি সহ বিভিন্ন কারণে আদনান ড্রাগ হাউজ, বকশীগঞ্জ ড্রাগ হাউজ, আলতাব ড্রাগ হাউজ, আলিপ ড্রাগ হউজ সহ পাঁচ টি ওষুধ ব্যবসায়ী ও ফার্মেসির মালিককে মোট এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পাঁচ টি দোকান থেকে প্রায় ২ লাখ টাকার ওষুধ জব্দ করা হয় এবং আগুনে পুড়িয়ে ওষুধ গুলো ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকালে জামালপুর র‌্যাব-১৪ এর সিপিসি এএসপি জোনাঈদ আফ্রাদ, জামালপুর ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক মো. রহমত উল্লাহ সহ র‌্যাব সদস্য ও ওষুধ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কমচারী উপস্থিত ছিলেন।


⇘সংবাদদাতা: বকশীগঞ্জ সংবাদদাতা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান