গাইবান্ধায় বিশ্ব শিশু ক্যান্সার দিবসে র‌্যালী অনুষ্ঠিত

S M Ashraful Azom
গাইবান্ধায় বিশ্ব শিশু ক্যান্সার দিবসে র‌্যালী অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি: “ক্যান্সার প্রতিরোধ ও সুস্থ্য জীবনের জন্য নিরাপদ খাদ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রোববার গাইবান্ধায় সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো. মাহফুজার রহমান। সিভিল সার্জন ডাঃ আব্দুস শাকুরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হানিফ, ডাঃ আল মাহমুদুল আলম মিমো, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা চৌধুরী আব্দুল্যা আল শামছ পিলক প্রমুখ।

এদিকে পলাশবাড়ী উপজেলাতেও অনুরূপ কর্মসূচী পালন করা হয়। সোমবার সকালে নিবিড় ক্যান্সার হেলথ এন্ড এডুুকেশন সোসাইটির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পলাশবাড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাবেক সংসদ সদস্য তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আবু সাইদ, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সক্টাটর সোহেল মিয়া, মো. আলাউদ্দিন, আবুল কালাম আজাদ প্রমুখ।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান