পলাশবাড়ীতে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত: কেন্দ্র সচিব শোকজ

S M Ashraful Azom
পলাশবাড়ীতে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত কেন্দ্র সচিব শোকজ
গাইবান্ধা প্রতিনিধি: সারাদেশের ন্যায় গাইবান্ধার এ বৎসরে গাইবান্ধা জেলায় ৭ টি উপজেলায় মোট ৭২ টি কেন্দ্রে এস এসসি ,দাখিল ও ভোকেশনাল শাখায় মোট ৩৫ হাজার ১ শত ৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

আজ প্রথম দিন সকাল ১০ টা হতে শুরু করে টানা ১ টা পর্যন্ত পরীক্ষা অনষ্ঠিত হয় । এ পরীক্ষা কে ঘিরে কোথায় কোন অপ্রীর্তিকর ঘটনা ঘটেনি আইন শৃংখলা রক্ষা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সর্বদা দায়িত্ব পালন করেছেন।

জেলার পলাশবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৯ সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলেও একটি মাত্র কেন্দ্রে গত সালের প্রশ্ন বিতরণ করে পরীক্ষা নেওয়ায় কেন্দ্রে সচিব শফিকুল ইসলাম বিএসসি কে শোকজ করা হয়েছে ।

এ বৎসরে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ৯ টি ইউনিয়নে মোট ৬ টি কেন্দ্রে এস এসসি ,দাখিল ও ভোকেশনাল শাখায় মোট ৪  হাজার ১ শত ১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। আজ প্রথম দিন সকাল ১০ টা হতে শুরু করে টানা ১ টা পর্যন্ত পরীক্ষা অনষ্ঠিত হয় ।

এ পরীক্ষা কে ঘিরে কোথায় কোন অপ্রীর্তিকর ঘটনা ঘটেনি আইন শৃংখলা রক্ষা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সর্বদা দায়িত্ব পালন করেছেন।

এদিকে গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার বাসুদেব পুর সিকে স্কুল এন্ড কলেজ,পলাশবাড়ী এসএম পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়,পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র ঘুরে দেখে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৬ টি কেন্দ্রে মধ্যে ৫ টিতে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হলেও পলাশবাড়ীর ফকিরহাট দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে গত সালে প্রশ্ন দিয়ে ১১৬ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ায় হয়। কয়েকজন পরীক্ষার্থী আগে এ প্রশ্নে পরীক্ষা দিয়ে কেন্দ্র ত্যাগ করায় এসব পরীক্ষার্থীর অভিভাবকগণ নানা দ্বিধাদ্বন্দে ভুগছেন।

এ ঘটনায় কেন্দ্র সচিব শফিকুল ইসলাম শোকজ করা হয়েছে । এখবর নিশ্চিত করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন।


⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান