বকশীগঞ্জের প্রথম পৌর মেয়র হলেন নজরুল ইসলাম সওদাগর

S M Ashraful Azom
বকশীগঞ্জের প্রথম পৌর মেয়র হলেন নজরুল ইসলাম সওদাগর
সেবা ডেস্ক: সকল জল্পনা কল্পনা শেষে বকশীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর। আজ ১০ ফেব্রুয়ারি রোববার সকাল থেকে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া মালিরচর হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন এই স্থগিত কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন।

স্থগিত কেন্দ্রে ১৫২৮ ভোটের মধ্যে ৭৮৭ ভোট  ও পুর্বের ১১ টি কেন্দ্রের ৮৫৯৯ ভোট যোগ করে ৯৩৮৬ ভোট পেয়ে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর জগ প্রতীকে জয়ি হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ফকরুজ্জামান মতিন পেয়েছেন ৭ হাজার ৭৭০ ভোট।

রোববার সন্ধ্যায় উপজেলা রিটার্নিং কর্মকর্তা আশিকুর রহমান বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষনা করেন। স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর কে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করা হয়। 

উল্লেখ্য ২০১৭ সালের ২৮ ডিসেম্বর বকশীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১২ টি কেন্দ্রের মধ্যে মালিরচর হাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়। ১৩ মাস পর আজ ১০ ফেব্রুয়ারী রোববার এই কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান