জামালপুর জেনারেল হাসপাতালে টিআইবি’র ভ্রাম্যমাণ তথ্য কেন্দ্র

S M Ashraful Azom
জামালপুর জেনারেল হাসপাতালে টিআইবি’র ভ্রাম্যমাণ তথ্য কেন্দ্র
মিঠু আহমেদ, জামালপুর প্রতিনিধি: স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে ‘তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে দিনব্যাপী ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা করেছে টিআইবি ও সনাক।

আজ ৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ইয়েস গ্রুপের সদস্যরা হাসপাতালের বর্হি:বিভাগে এই ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা করে।
সেবা বিষয়ে লিখিত ও লিফলেটের মাধ্যমে বিনামূল্যে তথ্য প্রদান করা হয়
হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা উপকার ভোগী ও তাদের স্বজনদের জামালপুর জেনারেল হাসপাতালের বিভিন্ন সেবা বিষয়ে লিখিত ও লিফলেটের মাধ্যমে বিনামূল্যে তথ্য প্রদান করা হয়

এ সময় হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা উপকার ভোগী ও তাদের স্বজনদের জামালপুর জেনারেল হাসপাতালের বিভিন্ন সেবা বিষয়ে লিখিত ও লিফলেটের মাধ্যমে বিনামূল্যে তথ্য প্রদান করা হয়।

ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনার সময় স্বজন সদস্য আসমাউল আসিফ আকন্দ, টিআইবির এরিয়া ম্যানেজার আরিফ হোসেন, এ্যাসিস্টেন্ট ম্যানেজার অপূর্ব ভট্টাচার্য, ইয়েস দলনেতা অরণ্য আহমেদ রবিন, সদস্য সিরাজুল ইসলাম রনি, আফিয়া আফসানা, ইসরাত জাহান স্মৃতি, আরেফিন ইয়ালিদ, আতিকুর রহমান, নূরে আলম, সুমন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।


⇘সংবাদদাতা: মিঠু আহমেদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান