
আশরাফুল ইসলাম রনি, তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর এএসপি রওশন আলী। আটকরা হলেন—নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মসিন্দা বাহাদুরপাড়ার সোলাইমানের ছেলে নাজিমুদ্দিন চাঁদ (৪৫) ও মসিন্দা শিকারপুর গ্রামের জালাল সরকারের ছেলে শাহীন সরকার (৩২)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার গভীর রাতে তাড়াশ থানার হামকুড়িয়া উত্তর শেখপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে দুজনকে আটক করা হয়। এ সময় ২০০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
⇘সংবাদদাতা: আশরাফুল ইসলাম রনি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।