ধনবাড়ীতে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

S M Ashraful Azom
ধনবাড়ীতে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ধনবাড়ী থানা পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার হবিপুর গ্রামের হায়দর আলীর ছেলে জয়নাল আবেদীন (৩০) ও কৃষ্ণপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে  সবুজ মিয়া (২৮) ।

ধনবাড়ী থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারী) রাতে পৌর শহরের সর্দার পাড়া গ্রামে সাহেদ আলীর বাড়ীর পাশ থেকে তাদের আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১১ পিচ ইয়াবা পাওয়া যায়। 

ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান জানান, আটককৃত দুই জনকে আদালতের মাধ্যমে গতকাল বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান