
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আশরাফুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১০ ফেব্রয়ারী রবিবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা শহরের ডিসি অফিসের সামনে প্রেসক্লাব গাইবান্ধার কার্যালয়ে সংগঠনের সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আশরাফুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নির্বাচিত হলে এলাাকার ও জনগণের অধিকার আদায়ে ভূমিকা রাখার অঙ্গিকার করেন এবং সকল সংবাদ কর্মীদের নিকট সার্বিক সহযোগীতা কামনা করেন পলামবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আশরাফুল ইসলাম।
সভায় এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব গাইবান্ধার সহ সভাপতি হারুনার রশিদ হারুন,ফিরোজ কবির জীবন, সাংগঠনিক সম্পাদক নরুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ তপন চন্দ্র দাস, সদস্য মাসুদার রহমান মাসুদ, ওপেল মাহমুদ ,আসাদুজ্জামান রুবেল, রেজাউল করিম সহ অন্যান্যরা। সভায় পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলামকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করতে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।