ধুনটে গাছের সাথে মোটরসাইকেল ধাক্কায় পুলিশ সদস্য নিহত

S M Ashraful Azom
0
ধুনটে গাছের সাথে মোটরসাইকেল ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার রাস্তার পাশে গাছের সাথে ধাক্কায়  মোটরসাইকেল আরহি আহসান হাবিব জেবু (২৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য সিরাগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি গ্রামের আব্দুল খালেক সরকারের ছেলে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, আহসান হাবিব জেবু প্রায় ৫ বছর আগে পুলিশের কনস্টেবল পদে চাকুরীতে যোগদান করেন। তিনি ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে গাড়ি চালক হিসাবে কাজ করতেন। এ অবস্থায় ধুনট উপজেলার বানিয়াজান গ্রামের ইসমাইল হোসেন নামে এক বন্ধুর বিয়ে উপলক্ষে ২৬ মার্চ ১২ দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন।

বুধবার দুপুরের দিকে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে নিমগাছি ইউনিয়নের সোনাহাটা গ্রামে যান। সেখান থেকে রাত দেড়টার দিকে মোটর সাইকেল যোগে আহসান হাবিব তাঁর বন্ধু ইসমাইল হোসেনের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ফকিরপাড়া গ্রামের মোড়ে অসবাধানবসত তাঁর মোটরসাইকেলটি  রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে আহত হন।

এসময় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থা অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার আগেই তিনি মারা যান। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।


⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top