জামালপুরে শংকরপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

S M Ashraful Azom
0
জামালপুরে শংকরপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শংকরপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শংকরপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শংকরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রশিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন ঠান্ডার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস ও প্রানী সম্পদ মন্ত্রনালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জামালপুর সদর আসনের সাংসদ দানবীর আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হামিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুরুজ্জামান।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top