ধুনটে শ্বশুর বাড়ি থেকে জামাতার ঝুলন্ত লাশ উদ্ধার

S M Ashraful Azom
0
ধুনটে শ্বশুর বাড়ি থেকে জামাতার ঝুলন্ত লাশ উদ্ধার

রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় শ্বশুর বাড়ির পাশে গাছ থেকে আব্দুল মোমিন (৩৫) নামে এক জামতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল মোমিন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের আশরাফ আলীর ছেলে। শনিবার সকাল ৯টার দিকে ধুনট উপজেলার বিলকাজুলী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মোমিন বিলকাজুলী গ্রামের গোলাম হোসেনের মেয়ে মরিয়ম খাতুনকে প্রায় ৯ বছর আগে বিয়ে করে। তাদের দাম্পত্ত জীবনে এক ছেলে সন্তানের জন্ম হয়েছে। আব্দুল মোমিন প্রায় ৭ বছর আগে স্ত্রী ও সন্তান নিয়ে বিলকাজুলী গ্রামে শ্বশুর বাড়িতে ঘর জামতা হিসেবে বসবাস করতো।

এ অবস্থায় শনিবার সকাল ৬টার দিকে আব্দুল মোমিনের মৃতদেহ শ্বশুর বাড়ির পাশে গাছের সাথে জুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। তার গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। আব্দুল মোমিনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া তার মৃত্যুর কারন বলা সম্ভব না।


⇘সংবাদদাতা: রফিকুল আলম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top