রৌমারীতে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

S M Ashraful Azom
0
রৌমারীতে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: রাবেয়া কাদের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা, ক্রেষ্ট প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। ২৯মার্চ (শুক্রবার) বিকালে রৌমারী উপজেলার ডাংগুয়াপাড়া স্কুল মাঠে মিষ্টার আলী জিন্নাহর  সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লহ্, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রৌমারীর কৃতিসন্তান লালমনিরহাট জেলায় কর্মরত এ,এস,পি আমিনুল ইসলাম, সাবেক ইউপি চেয়াম্যান মিজানুর রহমান মিনু, প্রভাষক আতিকুর রহমান সুমন, কামাল হোসেন, আশিকুর রহমান বাবু, স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক, কর্মচারীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের এলাকাবাসীর পক্ষ থেকে  সংবর্ধনা জানানো হয় এবং ক্রেষ্ট প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তব্য আরোও রাখেন, শৌলমারী ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক খন্দকার নুর আলম, সাবেক আনছার আলী ও ভিডিপি কমান্ডিং অফিসার আবদার হোসেন, রাজিবপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শাহাজালাল, রৌমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাহাজামাল, এ,এস,পি আমিনুল ইসলাম।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রাবেয়া কাদের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশাত্ববোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান মজনু।


⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top