আগামীকাল গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন

S M Ashraful Azom
0
আগামীকাল গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন

গাইবান্ধা জেলা প্রতিনিধি: আগামীকাল ৩১ মার্চ রোববার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দিতা করছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছে- আওয়ামী লীগ প্রার্থী আব্দুল লতিফ প্রধান (নৌকা), স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) মুকিতুর রহমান রাফি (ঘোড়া), স্বতন্ত্র জাহিদ চৌধুরী (আনারস), স্বতন্ত্র ফেরদাউস আলম রাজু (দোয়াত কলম), স্বতন্ত্র ওয়ার্কাস পার্টির আবদুল মতিন মোল¬া (হাতুড়ি) ও স্বতন্ত্র নাজমুল ইসলাম (মটর সাইকেল)। এ উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে ১৩৯টি। মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ২৯৬ জন। এরমধ্যে মহিলা ভোটার ১ লাখ ৯৭ হাজার ৫২১ ও পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭৭৫ জন।
উলে¬¬খ্য, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে চেয়ারম্যান পদে নাজমুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে নাজমুল ইসলাম প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এর প্রেক্ষিতে আদালত নাজমুল ইসলামকে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বী তালিকায় অন্তর্ভুক্ত করাসহ প্রতীক বরাদ্দের আদেশ দেন।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top