ঠাকুরগাঁওয়ে প্রবীন ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে প্রবীন ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশী প্রবীন ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষায় দেশীয় ফলমুল ও পুষ্টি সম্পূরকের গুরুত্ব” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শহরের জে.আর কনভেনশন সেন্টার মিলনায়তনে মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল ও হারবাল প্রডাক্ট, কস্মেটিক্স অ্যান্ড ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাক্চারার্স এসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ আয়োজনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের সভাপতি ও নেপচুন ল্যাবরেটরীজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ড. সাঈদ আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা: আবু মো: খায়রুল কবীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশন ও বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের সদস্য ড. মোস্তফা নওশাদ জাকী, বাংলাদেশ ইউনানী ঔষুধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মোল্লা, অতিথি মোয়াজ্জেম হোসেন বাদল, মোহাম্মদ নূর-উন-নবী, হাকী আব্দুল হাই, আশরাফুল ইসলাম, আনোয়ারুল আলম ভুঁইয়া, হাজী আবদুর রব প্রমুখ।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন মর্ডান ইউনানী-আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রিন্সিপাল আবদুর রব খান। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার প্রবীন ব্যক্তিরা অংশ নেন। পরে তাদের স্বাস্থ্য সুরক্ষায় দেশীয় ফলমুল ও পুষ্টি সম্পুরকের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।


⇘সংবাদদাতা: হাসান বাপ্পি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top