ধুনটে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংস্কৃতিক প্রতিযোগিতা

S M Ashraful Azom
0
ধুনটে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংস্কৃতিক প্রতিযোগিতা
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় ধুনট উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বগুড়া জেলা শাখার সহসভাপতি অরুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বগুড়া জেলা শাখার সভাপতি গৌতম কুমার দাস, সদস্য এ,কে,এম কামরুল হাসান পাশা, মৌসুমী সুলতানা, উজ্জল সরকার ও ফৌজিয়া আক্তার পুতুল প্রমুখ।


⇘সংবাদদাতা: রফিকুল আলম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top