
জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: জামালপুর জেলার সানন্দবাড়ী কলেজ মাঠে'সোনালী অতীত' কর্তৃক আয়োজিত সানন্দবাড়ী প্রিমিয়ার লীগ (এসপিএল)২০১৯ ক্রিকেট টুর্ণামেন্টের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে বিশাল জয় দিয়ে শুভ সূচনা করলো মকিরচর ক্রিকেট কাউন্সিল(এমসিসি)। উদ্বোধন ম্যাচে মুখোমুখি হয় মকিরচর ক্রিকেট ক্লাব(এমসিসি) বনাম ইলেভেন বুলেটস সানন্দবাড়ী ।
এমসিসি টস জয় লাভ করে নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে লিচু মাত্র ৩৯ বলে সর্বোচ্চ ৯৫ রান করে ম্যাচ সেরা হন ।

প্রতিপক্ষ ইলেভেন বুলেটস সানন্দবাড়ী ১৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেটে হারিয়ে ৯৭ রানে অলআউট হয়ে যায়। ফলে ৭০ রানের বিশাল জয় পায় মকিরচর ক্রিকেট কাউন্সিল(এমসিসি)।
উক্ত খেলার ধারাভাষ্যে ছিলেন বাংলাদেশ লোকাল স্পোর্টস কমেন্টেটর্স এসোসিয়েশন(বিএলএসসিএ) এর সম্মানিত ধারভাষ্যকার দন্ত্যন-ন লিটন ও আব্দুস সালাম পিন্টু।
প্রধান অতিথি ছিলেন সানন্দবাড়ী কলেজের প্রিন্সিপাল জনাব সিরাজুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্থানীয় শিক্ষকগণ ও নেতৃবৃন্দ। আম্পায়ার হিসাবে ছিলেন নাজমুল হাসান ও জাহাঙ্গীর আলম। সার্বিক পরিচালনায় জিয়াউল হক জিয়া, কবি রোকনজ্জামান সহ অনেকে।

আগামীকাল খেলার বিরতি ০১.০৪.১৯ তারিখ বেলা ১:৩০ ঘটিকায় টুর্ণামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আনন্দ স্পোর্টিং ক্লাব বনাম ওল্ড ইজ গোল্ড। উল্লেখ্য উক্ত টুর্ণামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে ৪টি গ্রুপে। আজকে এ গ্রুপের দুটি দলের খেলা শেষ হলো।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।