মেলান্দহে বাল্যবিয়ে বন্ধ

S M Ashraful Azom
0
মেলান্দহে বাল্যবিয়ে বন্ধ

জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও তামিম আল ইয়ামীন। ২৮ মার্চ বিকেল ৪টায় মাহমুদপুরের পাছপয়লা গ্রামের আ: হাকিমের মেয়ে ৯ম শ্রেণি পড়ুয়া ছাত্রী সাবিহা আক্তার (১৪)কে পাশের গ্রামের বগা নাংলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাব্বির আহাম্মেদ জয় (১৬) এর সাথে বিয়ে দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়।

ইতোমধ্যেই গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও তামিম আল ইয়ামীন মাহমুদপুর ইউপি চেয়ারম্যান এবং তদন্ত কেন্দ্রকে পদক্ষেপ নিতে নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কাশেম গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে বিয়ের গেট-প্যান্ডেল ভেঙ্গে বিয়ে পন্ড করে দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর-কনের পক্ষের লোকজন সটকে পড়ে।

⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top