
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ বৃহস্পতিবার জিনিয়া ওমর মডেল একাডেমিতে ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর। অত্র একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আফসার আলী, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, সমাজ সেবিকা বিউটি খান, ব্যবসায়ী সেলিম রেজা, শিক্ষক জাবেদ আলী প্রমুখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ও অন্যান্য অতিথিবৃন্দ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একাডেমির সকল শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।