বকশীগঞ্জে দুস্থ নারীদের মাঝে ভিজিডির চাল বিতরণ

S M Ashraful Azom
সেবা ডেস্ক:
বকশীগঞ্জে দুস্থ নারীদের মাঝে ভিজিডির চাল বিতরণ


বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জে মহিলা বিষয়ক দপ্তরের তালিকাভুক্ত দুস্থ নারীদের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে। ৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে সাধুরপাড়া ইউনিয়নে চাল বিতরণ করা হয়।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, ট্যাগ অফিসার মঞ্জুরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী, সচিব শরিয়তুজ্জামান , ইউপি সদস্য রফিকুল ইসলাম চাল বিতরণকালে উপস্থিত ছিলেন।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এই ইউনিয়নের ৩৮৬ জন দুস্থ নারী কার্ডধারীকে গত মার্চ মাসের বরাদ্দের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান