বকশীগঞ্জে দ্রæত বিচার আইনে চার জনের নামে মামলা

S M Ashraful Azom


বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে আইনশৃঙ্খলা বিঘœকরার ঘটনায় চার যুবকের নামে দ্রæত বিচার আইনে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে বকশীগঞ্জ থানায় এই মামলা দায়ের করা হয়। 
বকশীগঞ্জ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে দুলাল মিয়া নামে এক ব্যক্তি  উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া পিকনিক স্পটে বেড়াতে যায়। বেড়ানোর এক পর্যায়ে দুলাল মিয়া প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য গারো পাহাড়ে উঠে যায়। এ সময় চার জন ছিনতাইকারী দুলাল মিয়াকে ঘিরে ধরে এবং তার কাছে নগদ পাঁচ হাজার টাকা ও মোবাইল ফোন জোর পূর্বক ছিনিয়ে নেয়। দুলাল মিয়া এ সময় ডাকচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ওই চার ছিনতাইকারীকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। 
এ ঘটনায় পাশবর্তী শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা গ্রামের সেকান্দার আলীর ছেলে সোহেল মিয়া (২১), আলম মিয়ার ছেলে মিজানুর রহমান (১৯), ছানোয়ার হোসেনের ছেলে সবুজ মিয়া (২৩) ও দুলাল মিয়ার ছেলে আকরাম মিয়া (২৫) কে আসামি করে মঙ্গলবার রাতে দ্রæত বিচার আইনে একটি মামলা দায়ের করেন ছিনতাইকারীর কবলে পড়া স্থানীয় এলাকার বাসিন্দা দুলাল মিয়া। 

বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলম জানান, আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রæত বিচার) আইন ২০০২ সংশোধনী ২০০৯ এর ধারায় মামলা রুজু হয়েছে। গতকাল বুধবার সকালে আসামিদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান