পলাশবাড়ীতে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
পলাশবাড়ীতে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন বাজারে পলাশবাড়ী থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ আয়োজনে ১৩ এপ্রিল শনিবার বিকালে থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সির সভাপতিত্বে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ। সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান সহ স্থানীয় রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেত্রীবৃন্দ ও সাধারণ মানুষ। বক্তরা, আইন শৃংখলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন থানা পুলিশের এসআই আলাউদ্দিন ও বরিশাল স্কুলের শিক্ষক হারুনার রশিদ। 


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান