ইসরায়েলিদের রক্ষায় বেপরোয়া আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প

S M Ashraful Azom
ইসরায়েলিদের রক্ষায় বেপরোয়া আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প
সেবা ডেস্ক: আর্ন্তজাতিক অপরাধ আদালতের বিচার থেকে রেহাই পেতে চাওয়া যোগ্য ইসরায়েলি ও আমেরিকানদের (মার্কিনি) নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। গত শুক্রবার এই ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, আর্ন্তজাতিক অপরাধ আদালতের বিচার থেকে ইসরায়েলিদের রেহাই দেয়া উচিত। আইসিসি-র বিচার থেকে ইসরায়েলিদের রেহাই দিতে দ্বিতীয়বারের মতো এই ঘোষণা দিল মার্কিন প্রশাসন।

এর আগে, আফগানিস্তানে মার্কিন বাহিনীর কৃতকর্মের (অপরাধের) বিষয়ে তদন্তের আবেদন জানানো হয়েছিল। এই আবেদন প্রত্যাখ্যান করেছে আর্ন্তজাতিক অপরাধ আদালত বা আইসিসি।

এই পরিপ্রেক্ষিতে নিজেদের বিজয় অর্জিত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

ট্রাম্পের পক্ষে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, আমেরিকান, ইসরায়েলি ও এর জোটভুক্ত দেশগুলোর লোকদেরকে বিচারের আওতায় আনার বিষয়ে যেকোনো ততপরতা দ্রুতগতিতে ও সক্রিয়ভাবে আমলে নেওয়া হবে।

দ্বিতীয়বারের মতো আইসিসি-র বিচার থেকে মিত্রদের রক্ষায় নিজেদের সঙ্কল্পের বিষয়টি প্রকাশ করল ট্রাম্প প্রশাসন।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান