মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষ বরন

S M Ashraful Azom
মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষ বরন
সেবা ডেস্ক: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানান আয়োজনের মধ্য দিয়ে বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নেয়া হয়েছে। আজ পহেলা বৈশাখ রবিবার (১৪এপ্রিল) সকাল ১০ টায় প্রসাশনিক ভবনের সামনে থেকে বিশ^বিদ্যালযের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রসাশনিক ভবনের সামনে শেষ হয়।

দিনব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে পান্তা আয়োজন, ছাত্রী এবং শিক্ষিকাদের মধ্যে হাঁড়িভাঙ্গা, ছাত্রদের মধ্যে মোরগ লড়াই, শিক্ষকদের জন্য চাচা আপন জান বাঁচা, কর্মকর্তাদের মধ্যে রশি টানাটানি, কর্মচারীদের মধ্যে হাডুডু খেলা, ছাত্র-শিক্ষকদের মধ্যে রম্য বিতর্ক, ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় নৃত্য, সঙ্গীত ও নাটক।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান