নববর্ষে ঠাকুরগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

S M Ashraful Azom
নববর্ষে ঠাকুরগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি: সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে নববর্ষ উৎসবের শুভেচ্ছা জানাতে বস্ত্র বিতরণ করেছে ঠাকুরগাঁও কর্নেট পরিবারের শিশুরা ।

কর্নেট সাংস্কৃতিক সংসদ ঠাকুরগাঁওয়ের আয়োজনে রোববার দুপুরে জেলার আশ্রমপাড়া শিশুপার্কে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শিশুদের সাথে উপস্থিত থেকে সহযোগীতা করেন  কর্নেট সাংস্কৃতিক সংসদ ঠাকুরগাঁওয়ের সভাপতি সৈয়দ নুর হোসেন বাবলু, সহ সভাপতি এবিএম সিদ্দিক বাবু, শফিউল আনাম পারভেজ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর নুর ইসলাম নুরু ও কার্যকরী নির্বাহী সদস্য মেহেবুবা শিরিন শুভ, আনার কলি চৌধুরী।

উল্লেখ্য, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে করা ব্যাতিক্রমী এ অনুষ্ঠানে তিন শতাধিক শিশুদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়।


⇘সংবাদদাতা: হাসান বাপ্পি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান