এমআইএসটি তে রোবোলিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

S M Ashraful Azom
এমআইএসটি তে রোবোলিউশন প্রতিযোগিতা অনুষ্ঠিত
সেবা নিউজ ডেস্ক: বাংলাদেশের সবচেয়ে বড় রোবোট বিষয়ে প্রতিযোগিতা রোবোলিউশন-২০১৯ শুক্রবার রাজধানীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইন্সষ্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মো. মাহফুজুর রহমান। তিনি প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এমআইএসটি ধারাবাহিকভাবে চতুর্থ বারের মত এ প্রতিযোগিতার আয়োজন করে। এ বছর সারা দেশ থেকে এক হাজারের অধিক রেবোট আগ্রহী ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম বিকেলে এ তথ্য জানান।

অনুষ্ঠানে এমআইএসটির ভারপ্রাপ্ত কমান্ডান্ট কমডোর এম মুনির হাসান, ইইসিই বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল একেএম নজরুল ইসলাম, এমআইএসটি রোবোটিক ক্লাবের প্রেসিডেন্ট মো. রেদোয়ানুল আলম রিয়াদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অনুষ্ঠান উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন ও তাদের উদ্ভাবনী প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করেন।

প্রতিযোগিতায় ৯টি ক্যাটাগরির মধ্যে ছিল- লাইন ফলোয়ার বট চ্যালেঞ্জেস, সকার বট চ্যালেঞ্জ, বট ফাইট, কোয়াড কপ্টার চ্যালেঞ্জ, পোস্টার প্রেজেন্টেশন, সিএডি ডিজাইন, আইডিয়া কন্টেস্ট, প্রজেক্ট শো ও গেমিং কন্টেষ্ট।

এরমধ্যে লাইন ফলোয়ারে ২৫০ জন, বটফাইটিং এ ২০০ জন, কোয়াড কপ্টার চ্যালেঞ্জে ৭০ জন, ক্যাড ডিজাইনিং এ ৬০ জন, আইডিয়া কন্টেস্টে ৯০ জন, গেমিংফেস্টে ৫০ জন, পোস্টার প্রেজেন্টেশনে ৬০ জন, প্রজেক্টশোতে ১১০ জন প্রতিযোগিতায় দলগত ও এককভাবে অংশ নেয়।

এমআইএসটি রোবোটিক্স ক্লাব প্রযুক্তিমনা তরুণ ছাত্র-ছাত্রীদের জন্য একটি চমৎকার প্লাটফরম তৈরির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। তারই ফলে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে তরুণ ছাত্র-ছাত্রীরা তাদের উৎসাহ ব্যঞ্জক প্রজেক্ট নিয়ে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান