পলাশবাড়ীতে স্বামীর গলা কাটা লাশ উদ্ধার,স্ত্রী শাশুড়ী আটক

S M Ashraful Azom
0
পলাশবাড়ীতে স্বামীর গলা কাটা লাশ উদ্ধার,স্ত্রী শাশুড়ী আটক
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ীর ইউনিয়নের  উত্তর জাপড় গ্রামের আসাদুলের পুত্র মনিরুল (২৬) এর গলা কাটা লাশ উদ্ধার করে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে নিজ বাড়ীর সামনে গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পলাশবাড়ী থানায় খবর দেয়।

খবর পেয়ে থানার ওসি হিপজুর আলম মুন্সি এস আই আলাউদ্দিন সহ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে। ওসি নিহতের নব বধু তন্নী ও শাশড়ী জাহানারা বেগম কে জিজ্ঞাশাবাদের জন্য রাতেই  থানায় নিয়ে আসেন।
Her husband's mother-in-law was recovered in Palashbari, wife mother-in-law arrested
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়,নিহত মনিরুল ৪/৫ মাস আগে নিজ এলাকার মোংলেশপুর তারার মিয়ার কন্যা তন্নী এর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্তি জীবনে কোলহ লেগেই থাকে। মনিরুল মাষ্টার্স পড়া শুনার পাশাপাশি গার্মেন্সে চাকরী করার কারনে ঢাকায় থাকেন। সেই কারনে সুন্দরী স্ত্রী  বাবার বাড়ীতে থাকার সুযোগে অজ্ঞত এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে বলে নিহতের মা মরিয়াম বেগম জানান।

নিহতের বিষয়টি  নিশ্চিত করে থানার ওসি হিপজুল আলম মুন্সি জানান,এটা একটা পরিকল্পিত খুন। লাশ ময়না তদন্তের পর জানা যাবে কি ভাবে খুন হয় তবে গলায় ক্ষতের চিহ্ন দেখা মনে হয় ধারাল বোটি দারা কুপিয়ে হত্যা করেছে। তবে এখন পর্যন্ত হত্যার কারন জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটা হত্যা মামলা দায়ের হয়েছে।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top