বকশীগঞ্জে ট্রলি গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত

S M Ashraful Azom
বকশীগঞ্জে ট্রলি গাড়ির ধাক্কায় গৃহবধূ নিহত

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বালুবাহী একটি ট্রলি গাড়ির ধাক্কায় আমেনা বেগম (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৪ এপ্রিল রোববার সকাল ৯ টার টার দিকে মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর গ্রামে।

জানা গেছে, খেওয়ারচর গ্রামের নুর আলমের স্ত্রী আমেনা বেগম পাশের গ্রাম ঝালুরচরে যাওয়ার জন্য হেঁটে যাচ্ছিলেন। এসময় মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রাম থেকে আসা বালু ভর্তি একটি ট্রলি গাড়ি আমেনা বেগমকে ধাক্কা দেয়। এতে করে তিনি মারাত্মকভাবে আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভর্তিরত অবস্থায় আমেনা বেগমের অসুস্থতা আরো বেড়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করে। সকাল ১০ টার দিকে জামালপুর হাসপাতালে নেওয়ার পথে আমেনা বেগম মারা যায়।

বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলম ট্রলির ধাক্কায় নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান