বাংলাদেশে তীব্র ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা

S M Ashraful Azom
বাংলাদেশে তীব্র ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা
সেবা ডেস্ক: বায়ুমণ্ডলের পরিবর্তনের কারণে ঋতুচক্রের পরিবর্তন লক্ষ করা যাচ্ছে যার প্রভাবে এবার দেশে তীব্র ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস হতে পারে। শুক্রবার ভয়েস অব আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন। আবহাওয়াবিদ শাামসুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘বায়ুমন্ডলের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তাই ঋতুর যে স্বাভাবিক নিয়ম তার স্বাভাবিকতা থাকছে না। সামনে সামুদ্রিক ঘূর্ণিঝড় শিলা বৃষ্টি তাপ প্রবাহের মধ্যে অতিরিক্ততা লক্ষ্য করবো।

এছাড়া বছরজুড়ে ভারি বর্ষণজনিত বন্যা হতে পারে। ফলে জীবনযাত্রায় অস্বাভাবিক ধরনের প্রতিকূলতার আশংকা রয়েছে। ভূমি ধসের সম্ভবনাও আছে।’ তিনি বলেন, ‘সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়বে রোহিঙ্গা জনগোষ্ঠি। তাদের জীবনমান বেশি ঝুঁকিতে, তাদের রক্ষায় পদক্ষেপ জরুরি।’

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান