ছাড়পত্র পেলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

S M Ashraful Azom
ছাড়পত্র পেলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
সেবা ডেস্ক: আজ শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকাল ৩টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জানা যায়, শুক্রবার সিঙ্গাপুর স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় পৌনে ২টা) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে একটি প্রাইভেট কারে উঠেন তিনি। এ সময় তিনি উপস্থিত সবার উদ্দেশে হাত নাড়ান।

সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফায়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল ছাড়ার মুহূর্তের একটি ভিডিও তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন সেতু বিভাগের এ কর্মকর্তা।

এর আগে সড়ক ও সেতু বিভাগের উপ প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের জানিয়েছেন, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ ছাড়পত্র পাবেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলোআপ চিকিৎসার জন্য আরো কিছুদিন তিনি সিঙ্গাপুরে অবস্থান করবেন।

জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে সেখানে তাকে একটি ভাড়া বাসায় নেয়া হবে। ওই বাসায় রেখে তার পরবর্তী চিকিৎসা চালানো হবে।

গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান