গাইবান্ধায় বাসের ধাক্কায় পিবিআই সদস্য আহত

S M Ashraful Azom
0
গাইবান্ধায় বাসের ধাক্কায় পিবিআই সদস্য আহত
গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় বাসের ধাক্কায় মেহেদী হাসান নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক সদস্য আহত হয়েছেন। আজ ২ এপ্রিল মঙ্গলবার বিকালে সদরের তুলসিঘাট পল­ী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। কনস্টেবল মেহেদী হাসান গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) ড্রাইভার হিসেবে নিয়োজিত আছেন।
পিবিআই অফিস সূত্রে জানা যায়, বিকালে মেহেদী হাসান ছুটি নিয়ে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট যাচ্ছিলেন। তিনি গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসিঘাট পল­ী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে ঘোড়াঘাট থেকে গাইবান্ধাগামী মা-সুফিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা মেহেদী হাসানকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার ঢাকাটাইমসকে জানান, ‘বাসটি আটক করা হয়েছে। পিবিআই থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top