
জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা প্রেসক্লাবের প্রয়াত সভাপতি সাংবাদিক শফিক জামানের দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে পরিবারের পক্ষ থেকে শহরের পৌর কবরস্থান সংলগ্ন জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসায় দোয়া ও কুলখানি আয়োজন করা হয়। সাংবাদিক শফিক জামানের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি জাকারিয়া।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, সাধারণ সম্পাদক দুলাল হোসাইন সহ অন্যান্য সাংবাদিক, মাদ্রসার ছাত্র, সূধীবৃন্দ ও আত্মীয়রা এতে অংশগ্রহন করেন।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।