
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে“স্বাস্থ্যসেবা অধিকার,শেখ হাসিনার অঙ্গীকার” প্রতিপাদ্য নিয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ১৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্র্মকর্তা ডা. নুরুল আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, মেডিকেল অফিসার ডা. জাহিদুল আরেফিন, ডা. প্রতাপ নন্দী,বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী পরিদর্শক মোস্তফা কামাল টিটন, পরিসংখ্যানবিদ আব্বাছ আলী প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী , মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীবৃন্দ ও উন্নয়ন সংঘের এমএনএইচ প্রকল্পের প্রতিনিধি, সূর্যের হাঁসি ক্লিনিকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।