ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সপ্তাহ উপলক্ষে ভিডিও কনফারেন্স

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সপ্তাহ উপলক্ষে ভিডিও কনফারেন্স
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘স্বাস্থ্য সেবা অধিকার-শেখ হাসিনার অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগ এ ভিডিও কনফারেন্স ও আলোচনা সভার আয়োজন করে।

ভিডিও কনফারেন্স শেষে জেলা প্রশাসক কে এম কামরুজজান সেলিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ আতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মনিরুজজামান, সিভিল সার্জন ডা: আবু মোহাম্মদ খয়রুল কবির সহ আরো অনেকে।

আলোচনা শেষে সাংসদ বেলুন ও কবুতর উড়িয়ে স্বাস্থ্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


⇘সংবাদদাতা: হাসান বাপ্পি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top