কে হচ্ছে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ?

S M Ashraful Azom
কে হচ্ছে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ
সেবা নিউজ ডেস্ক: আসছে কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে। গতকাল বৃহস্পতিবার ঘোষিত ফিফা র‌্যাংকিং ঠিক করে দিয়েছে জামাল ভুঁইয়াদের নিয়তি।
র‌্যাংকিংয়ে চার ধাপ এগুলেও ঝুঁকিমুক্ত হতে পারেনি লাল-সবুজের দেশ। এখন জেমি ডে তাকিয়ে ১৭ এপ্রিলের দিকে। ওই দিন লটারির মাধ্যমে নির্ধারণ হবে বাংলাদেশের প্রতিপক্ষ।
কোন দল পাচ্ছে বাংলাদেশ তা জানতে ১৭ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে কোন ছয় দেশের একটিকে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে তা অবশ্য জানা হয়ে গেছে সর্বশেষ র্যাংকিং ঘোষণার পরই।

আগের র‌্যাংকিংয়ে এশিয়াতে বাংলাদেশ ছিল ৪২। সর্বশেষ র্যাংকিংয়ে ৪১। যার অর্থ নিচের ১২ দেশের মধ্যে ৭ নম্বরে। প্রথম ছয়ে থাকা মালয়েশিয়া, কম্বোডিয়া, ম্যাকাও, লাওস, ভুটান ও মঙ্গোলিয়ার যে কোনো একটি দেশ হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ।


প্রতিপক্ষ কীভাবে নির্ধারণ করবে ফিফা? এশিয়ার নিচের ১২ দেশকে দুই পটে রাখা হবে। পট ‘এ’ তে আছে মালয়েশিয়া, কম্বোডিয়া, ম্যাকাও, লাওস, ভুটান ও মঙ্গোলিয়া। পট ‘বি’তে বাংলাদেশ, গুয়াম, ব্রুনাই, তিমুর, পাকিস্তান ও শ্রীলংকা।

লটারির মধ্যে দুই গ্রুপ থেকে দুটি দেশের নাম ওঠানো হবে যারা বাছাইয়ের প্রথম রাউন্ডে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। জয়ী দল পাবে দ্বিতীয় রাউন্ডের টিকিট। প্রথম পর্ব থেকে ছয় দেশ যোগ দেবে দ্বিতীয় রাউন্ডে। যেখানে এশিয়ার প্রথম ৩৪ দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবে।

আরেকটি বিষয় অবশ্য নিশ্চিতম, প্রতিপক্ষ যে দলই হোক, বাংলাদেশকে প্রথমে খেলতে হবে অ্যাওয়ে ম্যাচ। কারণ পট ‘এ’এর দেশই সুযোগ পাবে আগে হোম ম্যাচ খেলার।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান