গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে নিহত ৩, নিখোঁজ ২

S M Ashraful Azom
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে নিহত ৩, নিখোঁজ ২

গাইবান্ধা  জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে এক নৌকা ডুবিতে মঙ্গলবার সকালে তিনজনের মৃত্যু হয়েছে।

তারা হলো- ধুতিচোরা গ্রামের ইনছার আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৫), দক্ষিণ গিদারি গ্রামের মৃত আইজল মুন্সির স্ত্রী ফিরোজা বেওয়া (৪০) ও সাজু মিয়ার মেয়ে শান্তনা খাতুন (১০)।

নিখোঁজ ২ জন হলো দক্ষিণ গিদারি গ্রামের মিনহাজ মিয়ার মেয়ে মেরেনা আকতার (১৩) ও ধুতিচোরা গ্রামের ফুলমিয়ার ছেলে আঙ্গুর মিয়া (৪০)। অনেক খোঁজাখুজি করেও তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। গিদারি ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার গিদারি ইউনিয়নের নয়া গ্রাম থেকে সকাল ৯টার দিকে ৫০ জন কৃষি শ্রমিক নারী ও পুরুষ ভুট্টার জমিতে কাজ করার জন্য নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হচ্ছিল। নদীর অপর পাড়ে ধুতিচোরা গ্রামে যাওয়ার পথে মাঝ নদীতে পৌছলে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এসময় ৯ জন নৌকা যাত্রী পানিতে ডুবে যায়। এরমধ্যে ৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। অন্যরা সাঁতরে ক‚লে উঠতে সক্ষম হয়।

গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার বখতিয়ার উদ্দিন জানান, ৩০ জনের মত যাত্রী বহনে সক্ষম একটি নৌকা অতিরিক্ত যাত্রী নেয়ার ফলে নৌকায় পানি উঠে নৌকাটি ডুবে যায়। এব্যাপারে নিখোঁজদের খুঁজে বের করার জন্য রংপুর থেকে ডুবুরিদল এসে উদ্ধার কাজ শুরু করেছে বলে তিনি উলে­¬খ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এব্যাপারে গিদারী ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ ইদুর সাথে যোগাযোগ করা হলে তিনি ৩ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিখোঁজ ২ জনকে খুঁজে বের করতে ডুবুরি দল অভিযান অব্যাহত রেখেছে।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান