গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়ারু আটক

S M Ashraful Azom
গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়ারু আটক
গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেলাকে জুয়া মুক্ত করার লক্ষ্যে জেলার মানবিক পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশে  ৯ মে বৃহস্পতিবার সকালে গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা সদর থানাধীন ৮ নং বোয়ালী ইউনিয়নের পূর্ব রাধাকৃষ্ণপুর গ্রাম হইতে অভিযান চালিয়ে ৬ জন জুয়ারু কে হাতে নাতে জুয়া খেলারত অবস্থায় আটক করে।

আটককৃত জুয়ারুরা হলো সদর উপজেলার নশরতপুর গ্রাামের জাহিদুল ইসলামের ছেলে ১। মোঃ আশরাফুল সরকার(২৭), পূর্ব রাধাকৃষ্ণপুর গ্রামের মমিন হোসেনের ছেলে ২। মোঃ রানু মিয়া(৪০), একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে ৩। মোঃ উজ্জল মিয়া(২৪),নজরাল রহমানের ছেলে ৪। মজিদুল ইসলাম(২৭), আজিজার রহমানের ছেলে ৫। মোঃ মিলন মিয়া(৩৫), বোর্ড বাজার এলাকার কার্তিক চন্দ্র বর্মণের ছেলে ৬। শ্রী সাধন কুমার(২২) কে জুয়া খেলারত অবস্থায় আটক করে ডিবি পুলিশ।

এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান,আটককৃতদের পরবর্তীতে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ আদালতের বিচারক প্রত্যেক জুয়ারু কে অর্থদন্ড প্রদান করে।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান