যে কারনে রোজা মাকরুহ হয়?

S M Ashraful Azom
যে কারনে রোজা মাকরুহ হয়?
সেবা ডেস্ক: আরবী ভাষায় মাকরুহ অর্থ অপছন্দনীয়। যেসব কাজ করলে গুনাহ হয় না; তবে ইসলামে অপছন্দ করা হয়েছে সেগুলোকে মাকরুহ বলে।

রোজার ক্ষেত্রেও অনেক কাজ এমন রয়েছে, যেগুলো করলে রোজা ভঙ্গ হবে না। তবে এ ধরনের কাজ করা ঠিক নয়।

১. মিথ্যা কথা বলা।

২. গিবত বা চোগলখোরি করা।

৩. গালাগাল বা ঝগড়া-ফ্যাসাদ করা।
৪. কোন কবিরাহ গুনাহে লিপ্ত হওয়া।

৫. সকালবেলায় নাপাক অবস্থায় থাকা।

৬. রোজার কারণে অস্থিরতা বা কাতরতা প্রকাশ করা।

৭. কয়লা, মাজন, টুথপাউডার, টুথপেস্ট বা গুল দিয়ে দাঁত মাজা।

৮. অনর্থক কোনো জিনিস মুখের ভেতরে দিয়ে রাখা।

৯. অহেতুক কোনো জিনিস চিবানো বা চেখে দেখা।

১০. কুলি করার সময় গড়গড়া করা।

১১. নাকের ভেতর পানি টেনে নেয়া। (কিন্তু ওই পানি গলায় পৌঁছলে রোজ ভেঙে যাবে।)

১২. ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমা করে গিলে ফেলা।

১৩. ইচ্ছাকৃতভাবে অল্প বমি করা।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান