বেলকুচিতে কৃষক মাঠ দিবস পালিত

S M Ashraful Azom
বেলকুচিতে কৃষক মাঠ দিবস পালিত

জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: অধিক ফসল উৎপাদনে এবং আবহাওয়াগত বৈরিতা ও বিপর্যয় এড়াতে সিরাজগঞ্জের বেলকুচিতে ব্রিধান-৮১ এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়ে।

সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে উন্নত জাতের ব্রিধান-৮১ এর আগাম জাত পরীক্ষামূলক ভাবে চাষ করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে ব্রিধান-৮১ এর ‘ফসল কর্তন’ উপলক্ষ্যে ‘উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরে কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের’ আওতায় ‘কৃষক মাঠদিবস-২০১৯’ এর অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় কৃষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. সাইফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. অরুণাংশু মন্ডল, কৃষি অফিসার কল্যাণ প্রসাদ পাল, প্রকৌশলী মঈন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার জাকির হোসেন প্রমুক।

এসময় কৃষি সম্প্রসারন অফিসারগন ও উপসহকারী কৃষি কর্মকর্তাগন সহ এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নতুন ব্রিধান-৮১ জাতের অধিক উৎপাদনশীলতা, স্বল্প জীবনকাল, অধিক পুষ্টিমান ও আবহাওয়াগত বৈরিতার প্রেক্ষিতে এই আগাম জাতের ধানের বিভিন্ন উপযোগিতা ও গুরুত্বপূর্ণ দিক সমূহ তুলে ধরেন।


⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান