গোবিন্দগঞ্জে ৫০ টি ফেন্সিডিলসহ নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার

S M Ashraful Azom
গোবিন্দগঞ্জে ৫০ টি ফেন্সিডিলসহ নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল সহ দোলনা বেগম (৩০) নামে এক নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

আজ ৯ মে বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শওকতের নেতৃত্ব গোবিন্দগঞ্জ চৌরাস্তাস্থ বনফুল হোটেলের সামনে হতে বগুড়া জেলার সোনাতলা উপজেলার নওদাবাগান নয়াপাড়া গ্রামের সবুজ মিয়ার স্ত্রী মাদক কারবারি দোলেনা বেগম (৩০) কে ৫০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে। উলে­খ্য যে আসামি দোলেনা শরীরে অভিনব কায়দায় ফেনসিডিল আটকিয়ে বহন করে বগুড়ায় নেয়ার পথে আটক করে পুলিশ।

এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ফেন্সিডিলের মুল্য আনুমানিক ২৫ হাজার টাকা। উক্ত গ্রেফতারকৃত মাদককারবারির বিরুদ্ধে পুর্বে আরোও একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। ফেন্সিডিল সহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান