মাদারগঞ্জে সড়ক দূর্ঘটনায় গৃহবধুর মৃত্যু

S M Ashraful Azom
মাদারগঞ্জে সড়ক দূর্ঘটনায় গৃহবধুর মৃত্যু

সেবা ডেস্ক: বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জে শশুর বাড়ির সামনে বাসের ধাক্কায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। উপজেলার গুনারিতলা ইউনিয়নের পশ্চিম মুসলিমাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম (২৭) ওই গ্রামের শিপন আকন্দের স্ত্রী।

মাদারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) সুমন চক্রবর্তী নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত গৃহবধু স্বপ্না বেগম তার বাবার বাড়ি শিংদহ থেকে ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে শশুর বাড়ি ফিরছিলেন। শশুর বাড়ির কাছে আসার পর অটোরিকশা থেকে নেমে ভাড়া দেওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জগামী একটি দ্রুতগামী বাস স্বপ্না বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ জানানো হয়নি।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান